বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

বিনিয়োগে অবদান : ৪ প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

গেজেট ডেস্ক

বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি ক্যাটাগরিতে চার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৯ এপ্রিল) সম্মেলনের তৃতীয়দিনে উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা।

পুরস্কৃত প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকস।

এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত এই সম্মেলন ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে। শেষ হবে ১০ এপ্রিল।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন