মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

রাজধানীতে সিএনজি গ্যারেজে ভয়াবহ আগুন

গেজেট ডেস্ক

রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশের একটি সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৫টা ২৮ মিনিটে খবর আসে রামপুরা টিভি সেন্টারের পাশে সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সর্বশেষ আগুন নেভেনি, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরবর্তীতে সেখানে আরও দুটি ইউনিটের যাওয়ার তথ্য জানা যায়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন