বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

গেজেট ডেস্ক 

জুলাই ও আগস্ট মাসে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আহত শিক্ষার্থীদের শিক্ষা জীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ফি দিতে হবে না।

আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রণাল থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মদ্রাসা, কারিগরি ও বিশবিদ্যলয়—সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য।

এর জন্য আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যবস্থাপত্রসহ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বরাবর আবেদন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদন যাচাই করে এই শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফের ব্যবস্থা নেবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন