মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

আজ আদালতে হাজির হবেন মাহমুদুর রহমান

গেজেট ডেস্ক

কারা-নির্যাতিত দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান রোববার আদালতে হাজির হবেন। তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে জানান, মাহমুদুর রহমানের বিরুদ্ধে এখন পর্যন্ত ১২৭টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে একটি মামলায় তাকে সাত বছর সাজাও দেওয়া হয়েছে।

তিনি জানান, এই মামলার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট মোকাবিলা করতেই আজ (রোববার) ঢাকার নিম্ন আদালতে হাজির হবেন মাহমুদুর রহমান।

সংশ্লিষ্ট আইনজীবী এবং আমার দেশ পত্রিকার সাংবাদিক কর্মচারীরা জানান, সকাল ১০টার আগেই তারা পুরনো ঢাকার আদালত প্রাঙ্গণে সমবেত হবেন বিপ্লবী এই সম্পাদককে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদ জানাতে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন