শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

আইসিইউতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী

গেজেট ডেস্ক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাদারণ সম্পাদক ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।

আরও জানা গেছে, রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া সম্ভব হয়নি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন