মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

গেজেট ডেস্ক

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া কুতুপালং ২০ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ২০ নম্বর ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন