মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

গেজেট ডেস্ক

অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম সচিবদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত এজেন্ডা নেই।

গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই সচিবদের সঙ্গে সরকারপ্রধানের প্রথম বৈঠক।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন