শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ওএসডি

গেজেট ডেস্ক 

নৌপরিবহন মন্ত্রণলয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌপরিবহন মন্ত্রণলয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ে থাকার সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর সিনিয়র সচিব হন মোস্তফা কামাল। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন