শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

নিম্ন আদালতের ৮১ বিচারককে বদলি

গেজেট ডেস্ক

জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ নিম্ন আদালতের মোট ৮১ জন বিচারককে বদলি করে বিচার ব্যবস্থায় বড় ধরনের রদবদল এনেছে সরকার।

সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে অধস্তন আদালতের বিচারকদের বদলি করা হয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে ৮০ জনকে ৩ সেপ্টেম্বর তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে এবংএকজন বিচারককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব অর্পণের পর ১ সেপ্টেম্বর নতুন অফিসে যোগদান করতে বলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন