শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

বার্নিকাটের গাড়ি বহরে হামলা, সাবেক এমপি সাদেক খান আটক

গেজেট ডেস্ক 

বাংলাদেশে দায়িত্ব পালনকালে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপর হামলা মামলার অন্যতম আসামি ঢাকা-১৩ আসনের সাবেক এমপি সাদেক খানকে আটক করেছে পুলিশ। ২০১৮ সালের ৪ঠা আগস্ট রাতে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় হামলা হয়। ওই হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আটক করা হয়েছে ওই এলাকার তৎকালীন এমপি সাদেক খানকে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন