শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

রাশেদ খান মেনন গ্রেপ্তার

গেজেট ডেস্ক

ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, তাকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার (২৩ আগস্ট) তাকে আদালতে হাজির করা হবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ছাত্র-জনতা হত্যার ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন