মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ

গেজেট ডেস্ক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ। শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাহবুব মোর্শেদকে যোগদানের পর থেকে পরবর্তী দুই বছরের জন্য জন্য বাসস’র নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এ নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে ভিন্ন এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল করা হচ্ছে। এরই অংশ হিসেবে এবার বাসসের শীর্ষ পদেও পরিবর্তন করা হলো।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন