শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

একই পরিবারের তিন সদস্যকে গলাকেটে হত্যা

গেজেট ডেস্ক

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক বিরোধের জের ধরে একই পরিবারের তিন সদস্যকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলারা চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিদু মিস্ত্রির বাড়িতে ওই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন গণমাধ্যমকে জানান, সিদু মিস্ত্রির আগের সংসারের ছেলে মো. রিপন ঢাকায় থাকতেন। দুদিন আগে বাড়িতে ফেরেন তিনি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিতে ঘরের মধ্যেই তিনি তার সৎ মাকে প্রথমে গলা কেটে হত্যা করেন। এ ঘটনা ছোট ভাই এবং ভাগ্নি দেখে ফেলায় তাদেরও গলাকেটে হত্যা করেন রিপন।

আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৭ কোটি ২২ লাখ টাকা

এ সময় বাবা সিদু মিস্ত্রি বাড়িতে ছিলেন না। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে ফেলেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে আসলে জনতা রিপনকে পুলিশে কাছে সোপর্দ করেন। তবে কী নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন