শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

গেজেট ডেস্ক 

কুমিল্লার মাধাইয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম মোল্লা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার দুপুরে ঢাকার দিক থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন ২-৩ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন