মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

উপদেষ্টা ফারুক-ই-আজমের শপথ মঙ্গলবার

গেজেট ডেস্ক 

অন্তর্বর্তী সরকারের আরও এক উপদেষ্টা শপথ নেওয়া হবে আগামীকাল মঙ্গলবার। সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপদেষ্টা ফারুক-ই-আজমকে শপথ পাঠ করাবেন। সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৩ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর গত রোববার আরও দুই উপদেষ্টা শপথ নেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে তিনি শপথ নিতে পারেননি। তিনি গতকাল রোববার রাতে দেশে পৌঁছেছেন।
খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন