সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

সেনাবাহিনীতে বড় রদবদল, চাকুরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসান

গেজেট ডেস্ক 

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফসহ বেশ কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। সেই সঙ্গে মেজর জেনারেল জিয়াউল আহসান’কে চাকুরি হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান’কে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী’কে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম’কে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক’কে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান’কে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়ছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন