মঙ্গলবার থেকে সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে

গেজেট ডেস্ক

মঙ্গলবার থেকে সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (৫ আগস্ট) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়,  (সোমবার) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন