সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

প্রতিপক্ষের হাতুড়ি পেটায় চরমপন্থী সদস্য নিহত

গেজেট ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে পাবনার চরমপন্থী নেতা সহিদ মোল্লা (৪৪) প্রতিপক্ষের হাতুড়ি পেটায় নিহত হয়েছেন। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সহিদ মোল্লা পাবনা জেলার আমিনপুর উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মো. কানাই মোল্লার ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, হাসপাতাল থেকে দেয়া খবরে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত সহিদ মোল্লা একজন চরমপন্থী নেতা ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়া এলাকার মেহগনি বাগানে তাকে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। এরপর কয়েকজন মিলে তাকে গোয়ালন্দ হাসপাতালে রেখে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের ব্যাপারে কার্যক্রম চলমান বলেও জানান তিনি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন