সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

রাজধানীর ভলভো পরিবহনের গ্যারেজে ১৪টি বাসে আগুন

গেজেট ডেস্ক

রাজধানীর ডেমরায় ভলভো পরিবহনের গ্যারেজে দাঁড়িয়ে থাকা ১৪টি বাসে আগুন লেগেছে। সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে অঙ্গার হয়ে যায় বাসগুলো।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ৮টা ৫৯ মিনিটে ডেমরার ধার্মিকপাড়ার কোনাপাড়া এলাকায় বাসে আগুনের খবর পাই আমরা। সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনী রওনা হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। রাত ৯টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন