রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

সুন্নাতে খৎনা : শিশু আয়হামের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

গেজেট ডেস্ক

সুন্নাতে খৎনা করাতে গিয়ে শিশু আয়হামের মৃত্যুর ঘটনায় মামলা করেছে তার বাবা। ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জন নামীয় আর ৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে জেএস ডায়াগনস্টিক এন্ড হাসপাতালটি।

এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার কিছু পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে সুন্নাতে খৎনার জন্য এনেস্থেশিয়া দেয়া হয় শিশুটিকে। যাতে গভীর ঘুমে তলিয়ে যায় আয়হাম। পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে আরেকটি হাসপাতাল থেকে আনা হয় চিকিৎসক। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, চিরঘুমে চলে গেছে শিশুটি।

আইহাম রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। ছিল নিজের ক্লাসের ক্যাপ্টেন। পড়াশোনায় মনোযোগী থাকায় তাকে ঘিরে ছিল বাবা-মার আকাশ ছোঁয়া স্বপ্ন। কিন্তু আহনাফ এখন দূর আকাশের তারা।

এদিকে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মালিবাগের ওই হাসপাতাল পরিদর্শন করবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন