সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

গে‌জেট ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সংসদের এমপিদের নিয়ে আজ বিকেল ৩টায় শুরু হয়েছে প্রথম সংসদ অধিবেশন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু অধিবেশনের সভাপতিত্ব করছেন।

অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। দ্বাদশ সংসদে নতুন এমপিদের প্রথম অধিবেশনের আগে রেওয়াজ অনুযায়ী ভাষণ দেবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। তিনি সরকারের সফলতা ও আগামীতে করণীয় বিষয়ে অধিবেশনে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। পরে ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে পুরো অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করবেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন