সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র ২ কর্মী নিহত

গেজেট ডেস্ক

খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুইজন কর্মী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে মহালছড়ির দুর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন।

নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন