সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

সুনামগঞ্জে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

গেজেট ডেস্ক

সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় মাছবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ সিলেট সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় মাছবাহী পিকআপটি। দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত অন্য দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ওসি শাহ আলম জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নিয়ে রাখা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন