শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

সকালেই সাভারের বাসে আগুন, আটক ২

গেজেট ডেস্ক

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিন অবরোধের দ্বিতীয় দিনে ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহনের বাসে আগুন দেয়ার ঘটনায় দুইজনকে আটক করেছে সাভার মডেল থানার পুলিশ।

আটক দুজন হলেন আব্দুল আলীম ও সোহেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘আমরা স্পট থেকে দুইজনকে আটক করেছি। গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।’

এর আগে, বলিয়ারপুর এলাকায় বুধবার ভোর ৬টার দিকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘বুধবার ভোরে বাসে আগুন ধরার খবর জানান স্থানীয়রা। পরে দ্রুত আমাদের তিনটি ফায়ার ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে পুরো বাসটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন