শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান ব্রিটিশ হাইকমিশনারের

গেজেট ডেস্ক

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য একসঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ মঙ্গলবার সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ আহ্বান জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন। তাতে বলা হয়েছে, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্য সব অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এক্সে ওই পোস্টে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের সঙ্গে সারাহ কুকের একটি ছবি দিয়েছে যুক্তরাজ্য হাইকমিশন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন