শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে গ্রেপ্তার

গেজেট ডেস্ক

বিএনপির ভাইস চেয়ার‍ম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাজওয়ার এম আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাত ১২টার পর গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুরোনো একটি মামলায় তাজওয়ার এম আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানাহাজতে রাখা হয়েছে।

কী মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পরদর্শক আমিনুল ইসলাম। তিনি বলেন, মামলার কাগজপত্র না দেখে বিষয়টি বলতে পারবেন না।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন