মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

চট্টগ্রামের কলোনির আগুন নিন্ত্রয়ণে

গেজেট ডেস্ক

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর একটি মার্কেটে বুধবার ধরা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি এলাকায় মসজিদের পাশের মার্কেটে সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে। ছয়টি ইউনিট সকাল সোয়া ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আবদুল হালিম বলেন, ‘আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। অর্থাৎ এটা আর ছড়াতে পারবে না, তবে নির্বাপণের জন্য সময় লাগবে।’

স্থানীয়দের দাবি, যে এলাকায় আগুন লেগেছে, সেখানকার দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে উপপরিচালক আবদুল হালিম বলেন, ‘এখন পর্যন্ত আমরা হতাহত কাউকে পাইনি, তবে বাচ্চার বিষয়টা শুনেছি, আমরা খুঁজছি।’

আমিন কলোনি মসজিদ এলাকার একটি কাঁচা ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

উপপরিচালক আবদুল হালিম বলেন, ‘এখানে একটা পাটের গুদাম আছে ছোট। ওটার পাশের একটি কাঁচা ঘরে একটি পরিবার থাকে। ধারণা করা হচ্ছে ওই পরিবারের চুলা থেকে আগুনের সূত্রপাত।’

আগুনে অর্ধশতাধিক স্থাপনা এরই মধ্যে পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন