মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন

গেজেট ডেস্ক

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায়  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

 তিনি জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫মিনিটে ভবনটির ৮ম তলায় আগুন লাগে। বিষয়টি তাৎক্ষণিক জানার পর রাত ৯টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ধারাবাহিকভাবে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় প্রাইম টেক্সটাইল নামে একটি গার্মেন্টের অফিসে আগুন লেগেছে। আগুনের ধোয়ায় চারপাশ কালো হয়ে গেছে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি উল্লেখ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুন নেভার পর ঘটনার তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন