শুক্রবার । ১৭ই এপ্রিল, ২০২৬ । ৪ঠা বৈশাখ, ১৪৩৩

রংপুরে ট্রাকের চাপায় র‍্যাব সদস্য নিহত

গেজেট ডেস্ক

রংপুরের মিঠাপুকুরে ট্রাকের চাপায় এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে গড়েরমাথা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

র‍্যাব জানিয়েছে, এসএম রাজু নামে র‍্যাব-১৩, রংপুর সদর দপ্তরে কর্মরত সাব-ইন্সপেক্টর পেশাগত কাজ শেষে মোটরসাইকেলে করে মিঠাপুকুর থেকে রংপুরে ফিরছিলেন। গড়েরমাথা নামক স্থান অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করতে পারলেও চালক ও সহকারী টালিয়ে যায়।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন