জামায়াতে ইসলামী নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী জানাযা নামাজ আজ মঙ্গলবার দুপুর ২টায় পিরোজপুরস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে মাসুদ সাঈদীর ভেরিভাইড ফেসবুজ পেজে এই ঘোষণা দিয়েছেন।
এর আগে ঢাকায় জানাযা দেওয়ার দাবিতে সোমবার রাত ৩টা থেকে রাজধানীর শাহবাগে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের সড়কে রাতভর জামায়াত–শিবিরের নেতাকর্মীরা। তারা লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে দেন। ভোর ৫টা পর্যন্ত এই অচলাবস্থা চলে।
ভোর ৫টার দিকে পুলিশ কঠোর অবস্থান নেয়। এ সময় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের ধোঁয়ায় ছেয়ে যায় পুরো হাসপাতাল এলাকা। এক পর্যায়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। তাঁরা হাসপাতাল ও শাহবাগ এলাকা ত্যাগ করে বিভিন্ন দিকে চলে যান। পরে পুলিশের উপস্থিতি লাশবাহী অ্যাম্বুলেন্স পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেয়।
সোমবার (১৪ আগস্ট) ৮ টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কার্ডিয়াক আইসিউতে মারা যান তিনি।