শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

ঢাকার প্রবেশমুখে কাউকে অবস্থান নিতে দেবে না পুলিশ

গে‌জেট ডেস্ক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকার কোনো প্রবেশমুখে কাউকে অবস্থান কর্মসূচি পালন করতে দেব না। যদি কেউ মানববন্ধন করতে চায় সেটিও করতে দেয়া হবে না। কেননা মানববন্ধন থেকে তারা ধীরে ধীরে অবস্থান কর্মসূচির দিকেও যেতে পারে।

শুক্রবার ( ২৯ জুলাই ) রাতে তিনি এসব তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি কাউকে করতে দেয়া যাবে না। প্রবেশমুখে অবস্থান নিলে ব্যাপক জনদুর্ভোগ হবে।

এর আগে রাজধানীর প্রবেশমুখে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার ( ২৮ জুলাই ) নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশের পর ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন