মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মেডিকেলসহ নয় শ্রেণির ভারতীয় ভিসা পুনরায় চালু

গেজেট ডেস্ক

বাংলাদেশের নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন সেবা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।পর্যটন ছাড়া চিকিৎসা, ব্যবসায়, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘের কূটনীতিকেরা ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

শিগগিরই ভিসার অন্যান্য বিভাগগুলো পুনরায় আবার চালু করা হবে বলে শুক্রবার জানিয়েছে হাইকমিশন। এর আগে গত ১২ মার্চ মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত ঘোষণা করে ভারত।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন