শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

কারও প্রেসক্রিপশনে দেশে নির্বাচন হবে না : ওবায়দুল কাদের

গেজেট ডেস্ক

কারও প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান অনুসরণ করে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচনকালীন সরকার রেখে এ দেশে নির্বাচন হবে।

ঈদের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনে আজ রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিয়ে উন্নয়ন সহযোগীরা কথা বলছেন। আমরাও শুনছি, আমাদের সঙ্গেও কথা বলেছে। কেউ ভালো পরামর্শ দিলে সেটাও শুনব। তবে আমরা কারও নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব—এমনটি মনে করার কোনো কারণ নেই।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে, রাজপথে সতর্ক অবস্থানে থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন