শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

পাঁচদিনের ছুটি শেষে অফিস খুলছে রবিবার

গেজেট ডেস্ক

পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি এবং সাপ্তাহিক ছুটি শেষে রবিবার (০২ জুলাই) খুলছে ব্যাংক-বীমা, অফিস-আদালত ও শেয়ারবাজার। গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। এবার ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।

ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার) চার দিন ছুটি ছিল।

এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে রবিবার (০২ জুলাই) অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বীমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

এদিকে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দু-এক দিন ছুটি নিয়েছেন। ফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরো দুই-তিন দিন লেগে যাবে। তখনই দেশের অফিসগুলো ফিরবে আগের রূপে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন