মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

ছয় মাসে ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত

গেজেট ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হলো। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন। হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৪০৫ জনে।

শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (৩০ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার ১৭৮ জন এবং বাইরের ৯২ জন।

চলতি বছরের ১ জানুয়রি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট আট হাজার ২৪৮ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ২৫৭ জন এবং অন্য বিভাগে ১ হাজার ৯৯১ জন।

এদিকে একই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৭৯৩ জন। এদের মধ্যে রাজধানী ঢাকার ৫ হাজার ২৭৩ জন এবং বাইরের ১ হাজার ৫২০ জন। এ সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫০ জনের।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন