মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে মসজিদে মসজিদে ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ

বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় পৌর ঈদ গাহ ময়দানের পরিবর্তে কেন্দ্রীয় কোর্ট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন কোর্ট মসজিদে ইমাম মাওলানা হাফিজুর রহমান। এরপর একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে শিশুসহ নানা বয়সের মানুষ।এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন