মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

ঈদের সকালে বৃষ্টির বাগড়া

গেজেট ডেস্ক

পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঢাকার তেজগাঁও, মগবাজার, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, বনানী ও মহাখালী এলাকায় ব্যাপক বৃষ্টি দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গনমাধ্যমকে বলেন, ‘ঢাকায় আকাশ মেঘলা থাকলেও ঈদের দিন বৃহস্পতিবার দুপুরের পর ফাঁকে ফাঁকে রোদ উঠতে পারে। সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। এছাড়া অন্যত্র বৃষ্টির সম্ভাবনা আছে।’

ঢাকায় সকালেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘ঢাকাসহ ও দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি। বরিশাল ও চট্টগ্রামসহ বাংলাদেশের দক্ষিণপূর্ব এলাকায় তা পরিমাণে কম।’

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন