শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

জামায়াতের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন

গেজেট ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

সোমবার (২৬ জুন) আপিল বিভাগের চেম্বার আদালতে মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে এ আবেদন করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

এছাড়া আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সম্প্রতি অনুষ্ঠিত সমাবেশে দলটি রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগে আরেকটি আবেদন করা হয়েছে।

আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী। আগামী ৩১ জুলাই আপিল বিভাগে এই আবেদন দুটির ওপর শুনানি হবে।

ব্যারিস্টার তানিয়া আমীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন