বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

সালাম মুর্শেদীর বাড়ির অনুসন্ধানে দুদককে শেষবার সময় বেধে দিল হাইকোর্ট

গেজেট ডেস্ক

বাফুফের সিনিয়র সহসভাপতি ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুসন্ধান ২০ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে দুদককে শেষবাবের মত সময় দিলেন হাইকোর্ট।

বুধবার (১৪ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত খানের দ্বৈত বেঞ্চ এ সময় বেধে দেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান আদালতের কাছে সময় আবেদন করে জানান, অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে আছে।

মামলার নথি থেকে জানা যায়, সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মুর্শেদী দখল করে বাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজউকের কাছে জানতে চাইলেও কোনো জবাব দেয়নি।

দুদকের পক্ষ থেকে বলা হয়, এ মামলায় ১৯৬০ সাল থেকে নথি পর্যালোচনা করতে আরেকটু সময় প্রয়োজন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন