বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জের পল্লীতে নারীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে চল্লিশোর্ধ নারীকে হত্যা করে মরদেহ বাদাম ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই নারী শান্তিপুর গ্রামের মৃত রঞ্জিত বাছাড়ের স্ত্রী স্মৃতি বাছাড় ।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, বিগত তিন মাস আগে বিরোধীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে একই এলাকার একটি পক্ষের সাথে তার বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। ওই নারীর দায়েরকৃত মামলায় রোববার জামিন নিয়ে রাতেই তাকে হত্যা করে ওই গ্রামের একটি বাদাম ক্ষেতে তার মরদেহ ফেলে যায়। এর আগেও একবার ওই নারীকে হাত-পা বেঁধে বাড়ি থেকে দূরে ডাঙ্গায় রেখে এসেছিল দুর্বৃত্তরা। এ বিষয়েও মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওই কর্মকর্তা জানান।

খুলনা গেজেট/ এসজেড

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন