বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করায় গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।

আজ শনিবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমতাকরণের ঘোষণা বাতিল, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান ও প্রফেসনাল বিসিএসসহ ৬ দফা দাবীতে শ্লোগান দেয় ডিপ্লোমা নার্সিং এর শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়েছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এতে গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) গোপালগঞ্জ নার্সিং শাখার সভাপতি মুক্তা খানম, সিনিয়র সহ-সভাপতি জান্নাতী পারভীন, সহ-সভাপতি জুই পাটারী, সাধারন সম্পাদক গাজী মেহেরাবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাবীগুলো হলো কারিগরি মুক্ত নার্স, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান করা, প্রফেশনাল বিসিএস, স্টাইপেন্ড বৃদ্ধি ও ইন্টার্নভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সি কলেজে কোটা ১০% থেকে ২০% এবং প্রাইভেট কলেজে ২০% থেকে ৩০% বৃদ্ধিকরণ এবং ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা নিশ্চিতকরণ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন