মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চট্টগ্রামে অধ্যক্ষ গোপাল হত্যায় সাজা কমিয়ে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

গেজেট ডেস্ক

চট্টগ্রামের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আমৃত্যু দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর।

আজ মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ভার্চুয়াল কোর্টে এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও তার সঙ্গে ছিলেন এডভোকেট হেলাল উদ্দিন মোল্লা।

নথি থেকে জানা যায়, ২০০১ সালের নভেম্বরে চট্টগ্রামের জামালখান এলাকার বাসায় নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন তোলে।

২০০৮ সালের ২৭ মার্চ চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী এ মামলায় চারজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন