প্রায় একঘন্টার চেষ্টায় বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

গেজেট ডেস্ক

রাজধানীর বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বাহিনীটি সকাল ৮টা ৫ মিনিটে আগুন ধরার খবর পায়। ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানানো হয়।

এর আগে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৮টা ৬ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে বাহিনীর ১৪টি ইউনিট।

গত মঙ্গলবার বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনের রেশ না কাটতেই কাছাকাছি বরিশাল প্লাজায় একই ধরনের ঘটনা ঘটল। মঙ্গলবার ধরা আগুন পুরোপুরি নিভে যায় শুক্রবার সকালে।

ওই আগুনে প্রায় ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে ঈদের আগে হাজারো ব্যবসায়ী ও দোকান সংশ্লিষ্টরা ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন