বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

গেজেট ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে  ৮ জন নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার হামতাংপাড়ায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

স্থানীয়রা জানান, রাত থেকেই গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে নিরাপদ স্থানে অবস্থান নেয় এলাকাবাসী। কিন্তু সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।

নিহতদের ম‌ধ্যে সাত জ‌নের নাম জানা গে‌ছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

ও‌সি আবদুল মান্নান বলেন, ‘রে‌ায়াংছ‌ড়ির খামতাম পাড়া এলাকা থে‌কে আট জনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে আনা হ‌চ্ছে। ত‌বে কে বা কারা তা‌দের হত্যা করেছে তা জানা যায়‌নি। লাশগুলো কোন গ্রু‌পের তাও বলা যা‌চ্ছে না।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন