বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

কাশিমপুর থেকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে শামসুজ্জামান

গেজেট ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ফের কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টায় দিকে কাশিমপুর কারাগারের গাড়িতে করে তাকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।

এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ স্থানান্তর করা হয়। দুপুরে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে পৌঁছায়।

জেল সুপার শাহজাহান আহমেদ জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাতে সে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিল। সেখান থেকে আজ (শনিবার) সকালে সোয়া ১০ টায় তাকে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জেল সুপার আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে কাশিমপুর কারাগার থেকে আবার ওই কারাগারে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন