বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হত্যায় ‘পরকীয়া’

গেজেট ডেস্ক

‘পরকীয়া প্রেমের কারণে রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনকে (৩০) হত্যা করা হয়েছে।’ র‌্যাবের অভিযানে গ্রেপ্তার সম্রাট হত্যা মামলার প্রধান আসামি বন্ধু আব্দুল মমিন (৩২) প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন।

রবিবার (২৬ মার্চ ) রাতে ঢাকার হাতিরঝিল থানার বাংলামোটর এলাকা থেকে মমিনকে গ্রেপ্তার করে র‌্যাব। মমিন ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা মধ্যপাড়া গ্রামের বাহাদুর খাঁর ছেলে। এর আগে মমিনের স্ত্রী সীমা খাতুনকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সম্রাটের বন্ধু মমিনকে এক নম্বর ও তার স্ত্রী সীমাকে দুই নম্বর আসামিসহ আরো তিন থেকে চারজনকে অজ্ঞাতানামা আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মমিনকে সোমবার (২৭ মার্চ) ঈশ্বরদী থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন