বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

শিশু হাসপাতালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গেজেট ডেস্ক

রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালে ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তার নাম মো. মামুন। তিনি মিরপুর এলাকার বাসিন্দা ও পেশায় চা বিক্রেতা ছিলেন।

রবিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের বাবার নাম মৃত ফজলুল হক।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত মামুনের বড় ভাই মো. মাসুদ রানা।

জানা গেছে, নিহত মামুন শেরেবাংলা নগর থানাধীন শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করার সময় তাকে চোর সন্দেহে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার সত্যতা  নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ওসি উৎপল বড়ুয়া।

এ ঘটনার পর শিশু হাসপাতালে যান ওসি উৎপল বড়ুয়া। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখার পর ওসি বলেন, ‘এখন কিছু বলা যাবে না। আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

মামুনকে মারধরের কারণ ও সিসিটিভির ফুটেজে কী দেখলেন- সাংবাদিকরা জানতে চাইলে ওসি বলেন, মারধরের কারণ সম্পর্কে জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পেয়েছি। আমরা ফুটেজ বিশ্লেষণ করছি।ঘটনাটি তদন্ত করছি।এ ছাড়া দোষীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন