বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

ভারতীয় হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে বিএনপির ৫ নেতা

গেজেট ডেস্ক

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের আমন্ত্রণে তার বাসভবনে নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির ৫ জন শীর্ষ নেতা। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বারিধারা ভারতীয় হাইকমিশনারের বাসভবনে যান বিএনপির এ পাঁচ নেতা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন