শুক্রবার । ২৯শে মে, ২০২৬ । ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ১০ জনই আশঙ্কাজনক

গেজেট ডেস্ক

রাজধানী ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে আহতদের মধ্যে ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

 বুধবার (০৮ মার্চ) সকালে চিকিৎসাধীন রোগীদের দেখে এসে  এ তথ্য জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘ওই ১০ জনের মধ্যে ২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরের বৃহদাংশই পুড়ে গেছে।’

গুলিস্তানের এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১০০ জন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন