শুক্রবার । ২৯শে মে, ২০২৬ । ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নারয়নগঞ্জের নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

গেজেট ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় বিকেল ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জরুরি সেবা বিভাগের ডিউটি অফিসার খালেদা ইয়াসমীন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো পুরোপুরি নির্বাপণে ৫টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর রূপগঞ্জের এই নান্নু স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় আগুনে কারখানাটির ব্যাপক ক্ষতি হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন